×

সারাদেশ

দুই ট্রলারসহ ৬ জনকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০২:১১ পিএম

দুই ট্রলারসহ ৬ জনকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

ছবি: ভোরের কাগজ

কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে এবার রড সিমেন্ট বোঝাই দুই ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে।

বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় এ অভিযোগ করেন ভুক্তভোগী ট্রলার মালিক এবং টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।

তিনি জানিয়েছেন, তার মালিকানাধীন এসবি রাসেল ও আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামে দুটি সার্ভিস ট্রলার রড ও সিমেন্ট ভর্তি করে সেন্টমার্টিন নেয়ার সময় মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে অস্ত্রের মুখে নিয়ে গেছে আরকান আর্মির সদস্যরা। ট্রলার দুইটিতে ছয় জন মাঝিমাল্লা রয়েছেন। ঘটনার পর বিজিবি, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। 

টেকনাফ -২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, সার্ভিস ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এ পর্যন্ত কেউ আমাদেরকে বিষয়টি অবহিত করেননি। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি। 

কোস্টগার্ডের সেন্টমার্টিনের স্টেশনের এক কর্মকর্তা (নাম বলতে রাজী হননি) জানিয়েছেন, বিষয়টি অবহিত হওয়ার পর মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App