×

সারাদেশ

বান্দরবানের রুমা

কেএনএফ আস্তানায় সেনা অভিযান, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম

কেএনএফ আস্তানায় সেনা অভিযান, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বান্দরবানের রুমার গহিন পাহাড়ে কেএনএফের একটি আস্তানা ধ্বংস করেছে সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল দল রুম উপজেলার মুনলাইপাড়া এলাকা ঘেরাও করে তল্লাশি চালায়। পরে অতর্কিত সেনা অভিযানের সময় কেএনএফ সন্ত্রাসীরা গুলি চালিয়ে পালিয়ে যায়।

তবে কেএনএফের আস্তানা থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকিটকি সেট ও ইউনিফর্ম উদ্ধার করে সেনাবাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App