×

সারাদেশ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ এএম

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি

ছবি: ভোরের কাগজ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ০৯-১০ ডিগ্রি সেলসিয়াস ঘরে ওঠানামা করছে। সূর্যেরও দেখা মিলছে না প্রায় একসপ্তাহ থেকে। এতে কাজে যেতে পারছে না নিম্ন আয়ের মানুষ। দুর্ঘটনা এড়াতে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি।

রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার এবং সকাল ৯ টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। চলতি সপ্তাহে তাপমাত্রা আরো কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

এর আগে শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার এটি ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

স্থানীয়রা জানান, কয়েক দিন পর আবার তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। রাতভর প্রচণ্ড ঠাণ্ডা পড়ে। এ অঞ্চলে দিনের তুলনায় রাতে শীতের তীব্রতা বেশি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App