×

সারাদেশ

নির্বাচনী দায়িত্ব পালনকালে দুর্ঘটনা, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ০১:৩৬ পিএম

নির্বাচনী দায়িত্ব পালনকালে দুর্ঘটনা, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ৩
ফরিদপুর জেলার মধুখালী পৌরসভা নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে নগরকান্দা থেকে মধুখালী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৩ জন আহত হয়েছেন। নগরকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল, গাড়ি চালক আনোয়ার হোসেন ও পুলিশের একজন সদস্য এ দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালি উপজেলার রায়পুর ইউনিয়নের মাজেদা জুট মিলের সামনে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর গাড়ি চালককে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সকলের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App