×

সারাদেশ

বাউফলে হামলায় সাংবাদিকসহ আহত ৫

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০২:৩৮ পিএম

বাউফলে হামলায় সাংবাদিকসহ আহত ৫

ছবি: ভোরের কাগজ

বাউফলে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে এক সাংবাদিক, নারীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাউফলের দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন দৈনিক খবরপত্রের বাউফল প্রতিনিধি এইচএম বাবলু (৪২), তানজিলা আক্তার (৩৫),ঝুম আক্তার (৩০), সাইদুর রহমান সোহেল (৩৫) ও জান্নাতুল ফেরদৌস (৩৮)।

আহত সাংবাদিক এইচএম বাবলু জানান, সকালে তারা জমির সীমানা পিলার স্থাপনের জন্য ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ  শাহ আলম গাজী, মনির ও আব্দুল রশিদ গাজীর নেতৃত্বে ৪০-৫০ জন লোক ধারালো অস্ত্রশস্ত্র  নিয়ে তাদের ওপর হামলা করে এবং  কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এদের মধ্যে তানজিলা আক্তারকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল মহাবিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শাহ আলম জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আহতরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রশিদ গাজী ও মনিরকে আটক করে থানায় নিয়ে যায়।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App