×

সারাদেশ

এক আম ১৬০০ টাকায় বিক্রি

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯ পিএম

এক আম ১৬০০ টাকায় বিক্রি

ছবি: ভোরের কাগজ

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার একটি মসজিদে এক আম নিলামে বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ টাকায়। 

শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজ শেষে ইটনার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদে এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে আমটি কিনে নেন মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।

ইমাম মাওলানা মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতি শুক্রবার জুমার নামাজে মুসল্লি সমাগম বেশি হয় বলে অনেকেই দান হিসেবে বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে আসেন। পরে সেই বস্তুটি প্রকাশ্যে উম্মুক্ত নিলামে বিক্রি করা হয়। মসজিদের মুসল্লিরা আল্লাহর রহমতের আশায় বেশি দাম দিয়ে কিনে নেন। প্রাপ্ত টাকা মসজিদের উন্নয়নকাজে ব্যয় করা হয়।

ইমাম আরো বলেন, আজ আক্তার হোসেন নামে একজন মুসল্লি একটি গাছপাকা আম নিয়ে আসেন। আমিও নিলামে অংশ নিয়ে বরকত ও সওয়াবের আশায় সর্বোচ্চ দামে আমটি কিনে নিই। আম ছাড়াও আজ এক হালি ডিম ২০০ টাকায় নিলামে বিক্রি হয়েছে।

এছাড়া গত শুক্রবার একটি লেবু ৪০০ টাকায় একজন মুসল্লি নিলামে কিনে নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App