×

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষক নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০১:৫১ পিএম

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষক নিহত

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক পুরনজিত মহালদার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় তিনি মারা যান।

সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলযোগে নিজের মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে যান পুরনজিত মহালদার। পথে নগরীর চন্দ্রীমা থানাধীন বারোরাস্তার মোড়ে বাইকের চাকা স্লিপ করে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শেষবারের মতো শিক্ষক-শিক্ষার্থীরা অধ্যাপক পুরনজিতকে বাংলা বিভাগের সামনে বিদায় জানান। তার শেষকৃত্য খুলনায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, আমরা এক তরুণ শিক্ষককে হারালাম। যিনি ছাত্রবান্ধব ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পরিবারের পাশে থাকব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও শুরু সামিটের এলএনজি সরবরাহ

আবারও শুরু সামিটের এলএনজি সরবরাহ

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৮৮

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৮৮

ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে একে একে

প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে একে একে

অবিস্মরণীয় ডাবল সেঞ্চুরিতে ইতিহাস হৃদয়ের, ছাড়ালেন মুশফিককে

অবিস্মরণীয় ডাবল সেঞ্চুরিতে ইতিহাস হৃদয়ের, ছাড়ালেন মুশফিককে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App