×

সারাদেশ

৯ হত্যা মামলায় ৩০০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

Icon

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম

৯ হত্যা মামলায় ৩০০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে ৯ হত্যা মামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, সাবেক এসপি ও পুলিশ কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতাকর্মী।

সোমবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বরাবরে এ অভিযোগ দায়ের করা হয়।

সূত্রে জানা যায়, সারাদেশের মতো বানিয়াচংয়ে ২০২৪ সালের ৫ আগস্ট বিগত সরকারের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছচারিতা ও গুম-খুনের বিরুদ্ধে ফুঁসে উঠে ছাত্র-জনতা। এ প্রতিবাদকে দমন করতে একাধিক মিছিল-মিটিং করে ছাত্র-জনতাকে হুঁশিয়ারি করে হুমকি-ধমকি দেয় আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গও সহযোগী সংগঠনের নেতারা।

এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট ৪-৫ হাজার ছাত্র-জনতা উপজেলা সদরে মিছিল করে। সেই মিছিলে হামলায় ৯ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় ৩০০ জনের মধ্যে ২৬৪ জনের নামোল্লেখ এবং বাকিদের অজ্ঞাত রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়।

এতে অভিযুক্ত করা হয়েছে সাবেক এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, সাবেক এমপি আব্দুল মজিদ খান, সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক এসপি আক্তার হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাবেক ওসি দেলোয়ার হোসেন, ওসি (তদন্ত) আবু হানিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মো. আঙ্গুর মিয়া ও সাবেক চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়াও পুলিশ কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

পলাশ মাহমুদ ব্যবসা শুরুর আগেই ১০-১২টি লাইসেন্স, হয়রানি বন্ধে প্রশাসনিক সংস্কার জরুরি

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App