×

সারাদেশ

পঞ্চগড়ে রেললাইনে অজ্ঞাত নারীর মরদেহ, দেশীয় অস্ত্র উদ্ধার!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:১৬ পিএম

পঞ্চগড়ে রেললাইনে অজ্ঞাত নারীর মরদেহ, দেশীয় অস্ত্র উদ্ধার!

ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রেললাইন থেকে অজ্ঞাত (২৭) এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলস্টেশনের রেলঘুন্টি নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলছেন, সকালে রেললাইনের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ সহ আলামত উদ্ধারের চেষ্টা করে।

এদিকে রেললাইন থেকে কিছু দূরে মাটিতে রক্ত ও পায়জামাসহ একটি দেশীয় অস্ত্র পায় পুলিশ। পুলিশের ধারণা পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহণসহ নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানায় পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App