×

সারাদেশ

ঘোষণা দিয়ে দুদলে সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:৫০ পিএম

ঘোষণা দিয়ে দুদলে সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

ছবি : ভোরের কাগজ

ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে নারী-পুরুষ আহতসহ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে।

নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রাম ও ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-দল গ্রামবাসী শনিবার সকালে ঢাল সড়কি বল্লম রামদা ইটপাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুইপক্ষের সংঘর্ষে ওসিসহ অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর, ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাঙ্চুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে । এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬টির বেশি দেশ মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী

৬টির বেশি দেশ মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী

শাহজালালে যাত্রী হয়রানি, সমস্যার শিকড় কোথায়?

শাহজালালে যাত্রী হয়রানি, সমস্যার শিকড় কোথায়?

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

দীর্ঘ বিরতীর পর নতুন গানে সানি আজাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App