×

সারাদেশ

নালিতাবাড়ি সীমান্তে ২১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ

Icon

খোরশেদ আলম, শেরপুর

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৩ পিএম

নালিতাবাড়ি সীমান্তে ২১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ

পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া সীমান্ত এলাকা থেকে এই গরুর মাংস উদ্ধার করে বিজিবি।

শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে ভারত থেকে পাচারের সময় ২ হাজার ১৫০ কেজি গরুর মাংস জব্দ করেছে বিজিবি।

বুধবার (২৯ জানুয়ারি) ভোরে উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া সীমান্ত এলাকা থেকে এই গরুর মাংস উদ্ধার করা হয়। 

বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে চোরাই পথে গরুর মাংস পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল সমশ্চুড়া সীমান্তে অভিযান চালায়।

এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা ফ্রিজিং গাড়ি ভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটি ও গরুর মাংস জব্দ করা হয়। গাড়িটি ছিল ঢাকা মেট্রো-ট ১১-৭০-৬৮ নম্বর।

হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল জানান, জব্দকৃত গরুর মাংস নিলামে বিক্রির প্রস্তুতি চলছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App