×

সারাদেশ

যৌথ বাহিনীর অভিযান: হাতিয়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ.লীগ নেতা আটক

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫ এএম

যৌথ বাহিনীর অভিযান: হাতিয়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ.লীগ নেতা আটক

ছবি: ভোরের কাগজ

নোয়াখালী হাতিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ চারজনকে আটক করেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ (৬৪), তমরুদ্দি ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম প্রকাশ রাকছান (২৪), হাজী আব্দুল কাইয়ুমের ছেলে আবদুল মাজেদ পলাশ (৪৩) ও আব্দুল জাহের (৩৯)।

অভিযান সূত্রে জানা যায়, নোয়াখালীর হাতিয়া উপজেলায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদকে ওছখালী পুরাতন বাজারের ২ নম্বর ওয়ার্ড হতে আটক করে। পরবর্তীতে সিরাজুল ইসলাম, আবদুল মাজেদ পলাশ এবং আব্দুল জাহেরকে হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খাসেরহাট এলাকা হতে আটক করে।

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচন কমিশনারের পদত্যাগ কেন চাইছেন আন্দোলনকারীরা?

নির্বাচন কমিশনারের পদত্যাগ কেন চাইছেন আন্দোলনকারীরা?

বিএসএফের গুলি আহত কৃষক, পাল্টা গুলি বিজিবির

বিএসএফের গুলি আহত কৃষক, পাল্টা গুলি বিজিবির

যেসব কারণে বাতিল হতে পারে ভিসা, জানাল দূতাবাস

যেসব কারণে বাতিল হতে পারে ভিসা, জানাল দূতাবাস

প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু

প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App