×

সারাদেশ

কোম্পানীগঞ্জে আবারও হরতালের ডাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ০৮:১২ পিএম

কোম্পানীগঞ্জে আবারও হরতালের ডাক
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফের আগামী রোববার আধাবেলা হরতালের কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ একরামুল করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলায় দলীয় হাই কমান্ড কোন ব্যবস্থা গ্রহণ না করার প্রতিবাদে এই হরতাল কর্মসূচি পালন করবে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার বসুরহাট বাজারের রুপালী চত্তরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হরতাল কর্মসূচির ঘোষণা দেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। যা আগামী রোববার (৩১ জানুয়ারি) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। হরতাল চলাকালে কোম্পানীগঞ্জ উপজেলায় বন্ধ থাকবে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করেব। এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চরফ্যাশনে ছাতিম ফুলের সুবাসে মুগ্ধ পথচারী-পর্যটক

চরফ্যাশনে ছাতিম ফুলের সুবাসে মুগ্ধ পথচারী-পর্যটক

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাওয়ার পথে বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাওয়ার পথে বাংলাদেশ

রাস্তার জমি নিয়ে বিরোধ, পিটুনিতে স্কুলশিক্ষক নিহত

রাস্তার জমি নিয়ে বিরোধ, পিটুনিতে স্কুলশিক্ষক নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App