×

সারাদেশ

সাতকানিয়ায় জাল টাকাসহ তিনজন গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ০৯:২৩ পিএম

সাতকানিয়ায় জাল টাকাসহ তিনজন গ্রেপ্তার

জাল টাকার নোটসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। ছবি ভোরের কাগজ

চট্রগ্রামের সাতকানিয়ায় জাল টাকার নোটসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সাতকানিয়ার সদর ইউনিয়নের ছোট বারদোনা করিম মার্কেট এলাকা থেকে স্থানীয় লোকজন ৩৫ হাজার টাকার জাল নোটসহ জড়িত ব্যক্তিদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, ছোট বারদোনা এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে শফিকুর রহমান (৬০), বাঁশখালীর পশ্চিম চাম্বল এলাকার মৃত  ছালেহ আহমদের ছেলে শাহাদত হোসেন (২৮) ও একই এলাকার হাবিব উল্লাহর ছেলে জসিম উদ্দিন (২৯)। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ৭০টি ৫০০ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩৫ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেন। ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃত শফিকুর রহমান জাল টাকা চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চট্টগ্রামের কয়েকটি থানায় জাল টাকা সংক্রান্ত একাধিক মামলা আছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃত তিন জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App