×

সারাদেশ

চকরিয়ায় ট্রাক চাপায় পথচারী বৃদ্ধ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২১, ০৯:৪৭ পিএম

কক্সবাজারের চকরিয়ায় ট্রাক চাপায় হাফেজ জহির আহমদ (৫৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। রবিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকার মৃত কবির আহমদ এর ছেলে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি একেএম শরফ উদ্দিন বলেন, জহির আহমদ একজন মানসিক রোগী ছিলেন। রাতে সড়কের পাশে একটি ট্রাক পেছন দিক থেকে তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজন পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

গভর্নর ‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App