×

সারাদেশ

বাবুগঞ্জে অটোভ্যানের চাকায় ওড়না পেচে স্কুল শিক্ষিকার মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২১, ০৮:১২ পিএম

বাবুগঞ্জে অটোভ্যানের চাকায় ওড়না পেচে স্কুল শিক্ষিকার মৃত্যু

প্রতীকী ছবি

বরিশালের বাবুগঞ্জে মটর চালিত অটো ভ্যানের চাকায় ওড়না পেচে স্কুল শিক্ষিকার মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে।

জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুল আহসান খান হিমু জানান, মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিটে বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের চরউত্তর ভূতেরদিয়া (শশুর বাড়ি) থেকে জাহাপুর (বাবার বাড়ি) যাওয়ার পথে পথিমধ্যে অটো ভ্যানে ওড়না পেচে যাওয়ায় গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। পরে বিকাল ৪ টায় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।

নিহত শিক্ষিকা মোসাঃ তাসমিন আক্তার শিখা উপজেলার ব্রাহ্মণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও বাবুগঞ্জ উপজেলা বিএনপি যুবদলের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেনের স্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App