×

অপরাধ

কমলনগরে চোরসহ তিন গরু উদ্ধার!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৩:২৬ পিএম

কমলনগরে চোরসহ তিন গরু উদ্ধার!

ছবি: ভোরের কাগজ

লক্ষ্মীপুরের কমলনগরে তিনটি চোরাই গরুসহ এক চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের কিল্লার রাস্তার মাথা এলাকার আবদুল মালেক কসাইয়ের বাড়ির একটি বদ্ধ ঘর থেকে তিনটি গরু উদ্ধারসহ জবাই করা একটি গরুর আলামত ও জব্দ করাসহ। গরুচোর আবদুল মালেক কসাইকেও আটক করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এলাকার ২ নং ওয়ার্ডের দক্ষিণ লস্কর বাড়ির মো. বাবলুর ২টি ও চরজাঙ্গালিয়া ১নং ওয়ার্ডের কালি আলাগো বাড়ির আবদুল হাসিমের ২টি গরুসহ ৪টি গরু চুরি হয়।

গরুর মালিক বাবলু জানায়, রাতেই টর্চ লাইটের সহায়তায় গরুর পায়ের চাপ ফলো করে পার্শ্ববর্তী গ্রামের কসাই মালেকের বাড়ির একটি বদ্ধ ঘরে গিয়ে তার গরুগুলো দেখতে পান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ৩টি গরু ও জবাই করা একটি গরুর আলামত এবং গরুচোর কসাই মালেককে আটক করে থানায় নিয়ে যায়।

কমলনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো সোলাইমান জানান, চোরসহ তিনটি গরু উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App