×

অপরাধ

সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৩:২৯ পিএম

সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

ছবি : সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তার পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার (২০ আগস্ট) এ ব্যাপারে নির্দেশনা দিয়ে দেশের প্রতিটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের জন্য নওফেল ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করা হোক। এর পাশাপাশি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে নওফেল ও তার পরিবারের বাকি সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য বিএফআইইউর কাছে জমা দেয়ার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা-মন্ত্রীদের অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বিএফআইইউ।

আরো পড়ুন : সাবেক মন্ত্রী দীপু মনি, তার স্বামী ও ভাইয়ের ব্যাংক হিসাব জব্দ

এর আগে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপনসহ পাঁচজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App