×

অপরাধ

সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা

Icon

নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১০:৩৯ পিএম

সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা

সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) রাতে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল বারী ভূইয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় আরো ৭ জনকে আসামি করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তসলিম হোসেন। তিনি বলেন, অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়ার মামলায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আসামি করা হয়েছে। একজন পুলিশ অফিসারকে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে তৎকালিন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় দিয়েছেন। 

আরো পড়ুন : মোহাম্মদপুরে শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App