×

অপরাধ

নিখোঁজের ৬ দিন পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ পিএম

নিখোঁজের ৬ দিন পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার

কলেজ শিক্ষার্থী কদরুল হাসান। ছবি: সংগৃহীত

নিখোঁজ হওয়ার ছয়দিন পর খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া কলেজ শিক্ষার্থী কদরুল হাসানকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে খুলনা নগরের দারোগার লেনে সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'বাংলাদেশ সংবাদ সংস্থার' (বাসস) এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, পরে কদরুল হাসানকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। 

লবণচরা থানার এসআই অনুপ কুমার জানিয়েছেন, কদরুল হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল বা এতদিন কোথায় ছিলেন, সেটি এখনও জানা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা জানান, গত বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কদরুল হাসানের। পরে তার সন্ধান চেয়ে গত সোমবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন স্বজন ও সহপাঠীরা।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সৌদি আরবে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির নামে ছড়ানো ভিডিওটি কি আসল?

ফ্যাক্টচেক সৌদি আরবে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির নামে ছড়ানো ভিডিওটি কি আসল?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App