×

অপরাধ

আমি কোনো অন্যায় করিনি: সাবেক ডিবিপ্রধান হারুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১০:৪৮ পিএম

আমি কোনো অন্যায় করিনি: সাবেক ডিবিপ্রধান হারুন

ছবি: সংগৃহীত

২০১১ সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তখনকার বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুককে মারধরের ঘটনায় প্রথম আলোচনায় আসেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। এরপর থেকে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে তার নাম আসে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ২ মাস পার হলেও তাকে নিয়ে বিতর্ক তুঙ্গে।

বিক্ষোভ দমনে পুলিশ সদস্যদের গুলি ছুঁড়তে নির্দেশ দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনায় আছেন হারুন। কারণ, তিনি এখনো গ্রেপ্তার হননি। এছাড়া তার অবস্থান নিয়েও রয়েছে ধোঁয়াশা। গত ২৯ আগস্ট খবর পাওয়া যায়, রাজধানী উত্তরার একটি বাসায় আছেন হারুন। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসা ঘিরে রাখেন স্থানীয় বাসিন্দারা। তবে পরে তাকে সেখানে পাওয়া যায়নি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়টিও নিশ্চিত নয়।

এর মধ্যেই অজ্ঞাত স্থান থেকেই একটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন বহুল আলোচিত-সমালোচিত পুলিশ কর্মকর্তা। তাতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, আন্দোলন দমনে নিজের ভূমিকাসহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি। হারুন দাবি করেছেন-তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। 

সরকারের লাঠিয়াল হিসেবে কাজ করে আপনি অনুতপ্ত কি না জানতে চাইলে ডিবির সাবেক এই কর্মকর্তা বলেন, আমি লাঠিয়াল হিসেবে কাজ করিনি। আমি সরকারি চাকরি করি। আমার সঙ্গে কোনো দিন শেখ হাসিনার দেখা হয় নাই। ১৫ বছরের ক্ষমতাকালীন সময়ে কোনো দিন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাইনি। আমার সঙ্গে কথা হয় নাই।

হারুন বলেন, আমাকে বলা হচ্ছে হুকুমদাতা। আমি হুকুমদাতা কিভাবে হলাম। আমি তো ডিএমপি কমিশনারের অধীনে কাজ করেছি। আমি যা করেছি ন্যায়বোধ থেকে করেছি। অন্যায় করিনি। ন্যায়বোধ দিয়ে কাজ করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের রোষানলে পড়েছি। কিন্তু মানুষ আমার কাজের প্রশংসা করেছে। আমাকে ভুল বুঝার অবকাশ নাই। আমি যা করেছি উপরের নির্দেশে, কোনো অন্যায় করিনি।

দেশবাসী কেন আপনাকে ঘৃণা করে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ১২ বছর চাকরি করেছি। আমার কোনো অন্যায় থাকলে আপনারা আমাকে ছাড়তেন? তখন আপনারা কোথায় ছিলেন? এখন আমি একটু অড পজিশনে পড়ে গিয়েছি। এখন যদি বলে হারুন খুব খারাপ... তাহলে আমি কী খারাপটা করেছি বলেন। আমি কার ক্ষতি করেছি? 

সাবেক ডিবি প্রধান বলেন, আমার কাছে যারা-যেসকল আসামিরা ছিল... এমনও বড় বড় বিএনপি নেতারা আমার কাছে গিয়েছিল.. তারা আমাকে বলতো আমার ফ্যামিলি প্রবলেম আছে, আমার ফ্যামিলি প্রবলেম সলভ করে দিও। এসব বিষয়ে আমি আরেকদিন কথা বলবো।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App