×

অপরাধ

পলকের বিশ্বস্ত সহযোগী আলমাস কবীর হত্যা মামলায় গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:২৪ এএম

পলকের বিশ্বস্ত সহযোগী আলমাস কবীর হত্যা মামলায় গ্রেপ্তার

তাকে নিম্ন আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। ছবি : সংগৃহীত

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিশ্বস্ত সহযোগী ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীরকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর থানায় ওবায়েদুল হক নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মামলায় সৈয়দ আলমাস কবীর ছাড়াও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানকসহ ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনরে নেতাকর্মী অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। 

গত ২৭ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলাটির ৮ নম্বর আসামি সৈয়দ আলমাস কবীর। মামলায় আলমাস কবীরকে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সহযোগী ও অর্থযোগানদাতা বলে উল্লেখ করা হয়েছে। 

এজাহারে ধারা ৩০২/১০৯/১১৪/৩৪ পেনাল কোডে মামলার কারণ সম্পর্কে বলা হয়েছে, প্রত্যক্ষ  ও পরোক্ষভাবে হুকুমপ্রাপ্ত হয়ে পরস্পর যোগসাজশে আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি বর্ষণ করে খুন করার অপরাধে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান মামলাটি গ্রহণ করেন।  

এজাহার সূত্রে জানা গেছে, আসামি সৈয়দ আলমাস কবীর ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা করতে নির্দেশ দেন। ঘটনার স্পট মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ের সামনে রাস্তার ওপর যা রায়ের বাজার পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকা বলে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সৈয়দ আলমাস কবীরকে নিম্ন আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

আরো পড়ুন : সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App