×

অপরাধ

‘অহিংস গণঅভ্যুত্থান’-এর আহ্বায়ক মোস্তফা পুলিশ হেফাজতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম

‘অহিংস গণঅভ্যুত্থান’-এর আহ্বায়ক মোস্তফা পুলিশ হেফাজতে

ছবি : প্রতীকী

ঢাকায় সমাবেশে যোগ দিলেই সহজ শর্তে মিলবে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত ঋণ। এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠা সংগঠন ‘অহিংস গণঅভ্যুত্থান’ বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তাকেসহ ১৫-১৬ জনকে রাজধানীর শাহবাগ থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৫ নভেম্বর) তাকে পুলিশ হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। 

এর আগে দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনবেন ড. মুহাম্মদ ইউনূস, সেই টাকায় বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে। বিনা সুদের সেই ঋণ পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। এজন্য এক হাজার টাকা দিয়ে রাজধানীর শাহবাগে আসতে হবে। যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন, তত বেশি মিলবে ঋণ।

এমন প্রলোভনে রবিবার রাতের প্রথম প্রহর থেকে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের বিপুল সংখ্যক মানুষ বাসে ঢাকায় আসতে শুরু করেন। উদ্দেশ্য, বিনা সুদের ঋণ পেতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ। খবর পেয়ে ছাত্রজনতা-পুলিশ শাহবাগ ও টিএসসিতে বাসগুলো আটকে ফেরত পাঠাতে শুরু করে।

আরো পড়ুন : কোটি টাকা ঋণ দেয়ার কথা বলে ঢাকায় গণজমায়েতের চেষ্টা, আটক ৮৬

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App