×

অপরাধ

গাজীপুরের সাবেক কমিশনার মোল্যা নজরুল রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম

গাজীপুরের সাবেক কমিশনার মোল্যা নজরুল রিমান্ডে

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর গুলশান থানাধীন কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েরকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) মোল্যা নজরুল ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় গুলশান থানা পুলিশের উপপরিদর্শক মো. মাহফুজুল হক তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল, কারাগারে ডিভিশন ও চিকিৎসা চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ তার জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে ডিভিশন ও চিকিৎসা চেয়ে আবেদন দুটি নথিভুক্ত করেন আদালত।

এর আগে শনিবার (৯ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ একাডেমি থেকে মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়। মামলার সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই গুলশান থানাধীন এলাকায় কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়ের (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। এসময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

এ ঘটনায় গত ৫ অক্টোবর তার বাবা মো. হুমায়ুন কবির বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় মোল্যা নজরুলসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ১৫০/২০০ আসামি রয়েছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App