×

ঢাকা

মানিকগঞ্জে পাঁচ ওসিকে একযোগে বদলি

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০১:০৭ পিএম

মানিকগঞ্জে পাঁচ ওসিকে একযোগে বদলি

বদলি হওয়া পাঁচ ওসি।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনিক অন্যান্য সেক্টরের মতো পুরো পুলিশেও চলছে ব্যাপক রদবদল। এরই অংশ হিসেবে সিংগাইরসহ মানিকগঞ্জের পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বদলির এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী বদলি করা ৫ ওসিকে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশে দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শিবালয় থানার ওসি মো. আ. রউফ সরকারকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্যকে সিআইডিতে, হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে, সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে ও সাটুরিয়া থানার ওসি মো. মাহবুব আলমকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

আরো পড়ুন : দুই অতিরিক্ত আইজিপি ও এক ডিআইজিকে বাধ্যতামূলক অবসর


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App