×

ঢাকা

গ্যাস লাইনের লিকেজ, বিস্ফোরণে ৭ শ্রমিক দগ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৯:১২ এএম

গ্যাস লাইনের লিকেজ, বিস্ফোরণে ৭ শ্রমিক দগ্ধ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- জয় (২০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. সুলতান (২৪), রাজু, মিজান (৩৮), রিপন (৩৮) ও মো. শাহজালাল।

সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারে ৩ মাস পূর্তি : খাদ্য মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য সাফল্য

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তায় কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। তখন সেখানে ঝাঁলাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে কার কত শতাংশ পুড়ে গেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App