×

ঢাকা

শ্রীনগরে তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Icon

অধীর রাজবংশী, শ্রীনগর (মুন্সিগঞ্জ) থেকে

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম

শ্রীনগরে তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ছবি: ভোরের কাগজ

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টার দিকে ওই সড়কের উপজেলার দোগাছি নামক এলাকা থেকে শ্রীনগর থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে প্রেরণ করে।

জানা যায়, নিহতের নাম সাহিদা আক্তার (২৫)। তার বাসা ঢাকা ওয়ারীতে। নিহতের মা মানুষের বাসাবাড়িতে কাজ করেন। এ সময় মরদেহের পাশ থেকে পুলিশ ৫টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাটতে দেখেছে। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন: ফাউন্ডেশনের ২ হাজার টাকা আত্মসাৎ করেছি বলে জেলে পাঠাবে

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টার দিকে ওই সড়কের উপজেলার দোগাছি নামক এলাকা থেকে শ্রীনগর থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে প্রেরণ করে।

জানা যায়, নিহতের নাম সাহিদা আক্তার (২৫)। তার বাসা ঢাকা ওয়ারীতে। নিহতের মা মানুষের বাসাবাড়িতে কাজ করেন। 

এ সময় মরদেহের পাশ থেকে পুলিশ ৫টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাটতে দেখেছে। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App