×

ঢাকা

ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ এএম

ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি।

মৃতদের মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনের বয়স ১০ বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন তারা সম্পর্কে বাবা-ছেলে।

আরো পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

পুলিশ জানায়, টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা মারা যান। স্থানীয়রা তাদের রেললাইন দিয়ে হাঁটতে দেখেছেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App