×

ঢাকা

অষ্টগ্রামে মহিষ চুরির ঘটনায় দুইজনকে পিটিয়ে হত্যা

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ পিএম

অষ্টগ্রামে মহিষ চুরির ঘটনায় দুইজনকে পিটিয়ে হত্যা

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ছবি : ভোরের কাগজ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহিষ চুরির ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার দেওঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চুরি হওয়া মহিষটি উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের চারু মিয়ার ছেলে শাহজাহান (৪০) এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাগজিগ্রামের হিরু মিয়ার ছেলে নাসির (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান ও নাসির পার্শ্ববর্তী মনোহরপুর থেকে নৌকাযোগে একটি মহিষ চুরি করে নিয়ে আসেন। এ খবর পেয়ে স্থানীয় জনতা দেওঘর এলাকার লুডডা নদীর পাড় থেকে তাদের ধরে নিয়ে আসে। পরে তাদের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে বেঁধে রাখা হয়। এ খবর ছড়িয়ে পড়লে হাজারো জনতা গিয়ে তাদের পিটিয়ে হত্যা করে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনের নামে নাসিরনগর থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

ওসি আরো জানান, তারা চিহ্নিত চোর। চুরি করা মহিষটি উদ্ধার করা হয়েছে, তবে নৌকাটি চিহ্নিত করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরো পড়ুন : ফের উত্তপ্ত মিয়ানমার, সীমান্তে বিজিবি-কোস্টগার্ডের টহল জোরদার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App