×

অন্যান্য

ডিমের বাজারে অভিযান, ৫৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম

ডিমের বাজারে অভিযান, ৫৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: ভোরের কাগজ

ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  শনিবার ( ১৪ সেপ্টেম্বর) সারাদিনব্যপী রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তরের পাঁচজন কর্মকর্তার নেতৃত্বে ৫টি টিম ঢাকা মহানগরীর কাপ্তান বাজার, ঝিগাতলা কাঁচা বাজার এবং কারওয়ান বাজারে তদারকি কার্যক্রম শুরু করে। এই অভিযানকালে ডিমের বাজার মূল্য এবং সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

এছাড়া, অধিদপ্তরের ২৩টি টিম দেশের ২০টি জেলায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে ৫৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: আয়নাঘরের রহস্য উন্মোচন করলেন সেই আতাউর

অধিদপ্তর থেকে পরিচালিত এই তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তাদের অধিকার সুরক্ষিত রাখার পাশাপাশি বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App