×

অর্থনীতি

ভুয়া, বেনামী ঋণগ্রহীতা শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৬:২৫ পিএম

ভুয়া, বেনামী ঋণগ্রহীতা শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

ছবি: সংগৃহীত

ভুয়া এবং বেনামী ঋণগ্রহীতা শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহৃত হবে। এর জন্য এআই ভিত্তিক ক্রেডিট রেটিং সিস্টেম তৈরি করবে সরকার।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ কথা জানিয়ে বলেন, আমরা মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্রেডিট রেটিং সিস্টেম তৈরি করছি। এর মাধ্যমে ভুয়া ও বেনামী ঋণগ্রহীতা শনাক্ত করা অনেক সহজ হবে। একইসাথে প্রকৃত ঋণগ্রহীতাদের জন্য ঋণ পাওয়াও যথেষ্ট সহজ হবে।

বাজেট বক্তৃতা অনুসারে, বাংলাদেশ ব্যাংকের একটি কমিটি আর্থিক অন্তর্ভুক্তির প্রচেষ্টাকে প্রসারিত ও ত্বরান্বিত করার বিষয়ে কাজ করছে; এর রূপরেখা তৈরির কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এছাড়া, ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে একটি ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App