×

অর্থনীতি

আমদানির খবরে হিলিতে আলুর দাম কমে অর্ধেকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৫ এএম

আমদানির খবরে হিলিতে আলুর দাম কমে অর্ধেকে

আলু আমদানির খবরে দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে দেশি আলুর দাম। আকারভেদে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে আলু খুচরা বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি দরে। হঠাৎ দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

শনিবার (৩ জানুয়ারি) হিলি বাজার ঘুরে দেখা গেছে, এতদিন যে আলু খুচরা বাজারে ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিলো তা এখন বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি দরে। পাইকারি বাজারে এসব আলু বিক্রি হচ্ছে ২৩-২৫ টাকা কেজি দরে।

জানা যায়, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে আবারও ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি বন্দরে ৫০ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে।

এদিকে আলু আমদানির খবরে হিলি বন্দর বাজারে পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে আলুর দাম। আলু আমদানি শুরু হলে দাম আরও কমে যাবে, বলেছেন ব্যবসায়ীরা। দাম কমে যাওয়ায় খুশি হয়েছে সাধারণ ক্রেতারা।

আরো পড়ুন: আলুর কেজি পাইকারিতে ২৬, খুচরায় ৫০-৭০ টাকা

হিলি বাজারের সবজি ব্যবসায়ীরা বলেন, গত দুই দিনে আলুর দাম কমে গেছে। বাজারে দেশি আলুর আমদানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শুনছি ভারত থেকে আবারও আলু আমদানি শুরু হবে। যার কারণে আলুর দাম কমতে শুরু করেছে। আশা করি আগামীতে আলুর দাম আরও কমবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App