×

অর্থনীতি

বড় পতনে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ০১:৪৭ পিএম

বড় পতনে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে

ছবি: সংগৃহীত

টানা ৭ কার্যদিবস দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতায় লেনদেন হচ্ছে। সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি মূল্যসূচকের বড় পতন হয়েছে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২টা ১০ মিনিটে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ২৯৬ টির। আর ৪৮ টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক কমেছে ৬৬ পয়েন্ট। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৭ কোটি ১১ লাখ টাকা। 

এর আগে প্রথম আধা ঘণ্টার লেনদেনে প্রধান মূল্যসূচক কমে ৫৩ পয়েন্ট। দাম কমার তালিকায় নাম লেখায় ৭০ শতাংশ প্রতিষ্ঠান। আর লেনদেন হয় প্রায় ১০০ কোটি টাকা। 

এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ২ পয়েন্ট বেড়ে যায়। তবে লেনদেনের সময় ৫ মিনিট না গড়াতেই দাম কমার তালিকায় চলে আসে বেশিরভাগ প্রতিষ্ঠান। ফলে মূল্য সূচকও ঋণাত্মক হয়ে পড়ে। 

লেনদেনের প্রথম আধাঘণ্টা জুড়ে এই ধারা অব্যাহত থাকে। এতে লেনদেনের আধা ঘণ্টার মাথায় ডিএসইর প্রধান সূচক ৫৩ পয়েন্ট কমে যায়। তবে এরপর কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়তে দেখা যাচ্ছে। ফলে সূচকের ঋণাত্মক প্রবণতা কিছুটা কমে আসে। তবে এরপর আরো কিছু শেয়ার দর হারানোর কারণে পতন আরো বেশি হয়। 

এদিকে দুপুর ১২টা ১৭ মিনিট পর্যন্ত সময়ে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৬ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৪ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

প্রধানমন্ত্রী জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

চট্টগ্রামের ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

চট্টগ্রামের ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

৯ দিন পর খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

৯ দিন পর খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App