×

অর্থনীতি

সাবেক মন্ত্রী জাহিদ মালেক ও বিডির চেয়ারম্যান লিয়াকত সিকদারের ব্যাংক হিসাব জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৭:৩৩ পিএম

সাবেক মন্ত্রী জাহিদ মালেক ও বিডির চেয়ারম্যান লিয়াকত সিকদারের ব্যাংক হিসাব জব্দ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং কম্পিউটার ওয়ার্ল্ড বিডির চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদার ওরফে লিয়াকত আলী সিকদারসহ তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। অন্যরা হলেন- জাহিদ মালেকের ছেলে আহাদ মালেক, মেয়ে সিন্থিয়া মালেক ও লিয়াকত আলী সিকদারের স্ত্রী মাহমুদা আলী সিকদার।

সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: ইসলামী ব্যাংকের ৬ ডিএমডি বরখাস্ত

এছাড়া কম্পিউটার ওয়ার্ল্ড বিডির ব্যাংক হিসাব জব্দ করতে বলেছে এফবিআইইউ। মাহমুদা আলী সিকদারও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা।

গোয়েন্দা সংস্থার একটি সার্কুলার অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে পরবর্তী ৩০ দিনের জন্য ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করতে বলেছে বিএফআইইউ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বিএফআইইউ তাদের নামে অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের রিপোর্ট পাওয়ার পর এই নির্দেশনা আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App