×

অর্থনীতি

আইএফআইসি ব্যাংকের নতুন পর্ষদ গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম

আইএফআইসি ব্যাংকের নতুন পর্ষদ গঠন

আইএফআইসি ব্যাংক

আইএফআইসি ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ধারা ৪৭ এর উপ-ধারা (১) এবং ধারা ৪৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ৪ সেপ্টেম্বর তারিখের আদেশ নং: বিআরপিডি(বিএমএমএ) ৬৫১/৯(৪)ডিএ/২০২৪-৭৮২৫ এর মাধ্যমে অবিলম্বে কার্যকর করে বাতিল করা হয়েছে। 

আরো পড়ুন: পদত্যাগ করছেন সদলবলে সিইসি

আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক আইএফআইসি ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন-

  • মো মেহমুদ হোসেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড 
  • এবতাদুল ইসলাম, সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক
  • সাজ্জাদ জহির, অধ্যাপক, অর্থনীতি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
  • কাজী মো. মাহবুব কাশেম, এফসিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট 
  • মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় (সরকার মনোনীত)
  • মুহাম্মদ মনজুরুল হক, যুগ্মসচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় (সরকার মনোনীত)

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App