×

অর্থনীতি

বিএফআইইউ সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম

বিএফআইইউ সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

ছবি: ভোরের কাগজ

অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পদত্যাগকারী সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। বিগত সরকারের আমলে শীর্ষ দুর্নীতিবাজদের থেকে ঘুষের মাধ্যমে অনিয়মে সহায়তা করেন তিনি।

হলমার্ক ও বিসমিল্লাহসহ ২৪টি বড় ঘটনায় ৯২ হাজার কোটি টাকা মুদ্রা পাচারে নীরব ভূমিকা পালন করেছিল বিএফআইইউ। সেই অভিযোগে সত্যতা পেতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরো পড়ুন: রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো এডিবি

অভিযোগ রয়েছে, ক্যাশ ট্রানজেকশন রিপোর্ট (সিটিআর) বিএফআইইউর পক্ষ থেকে যাচাই করা হয়নি, যার পেছনের খলনায়ক ছিলেন সাবেক প্রধান মাসুদ বিশ্বাস। এমন অনিয়মসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App