×

অর্থনীতি

দুর্গাপূজায় পোশাক কারখানা বন্ধ নিয়ে সিদ্ধান্ত জানালো বিজিএমইএ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পিএম

দুর্গাপূজায় পোশাক কারখানা বন্ধ নিয়ে সিদ্ধান্ত জানালো বিজিএমইএ

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা চলাকালীন সারাদেশের সব পোশাক কারখানা শ্রম আইন প্রতিপালন করে স্ব স্ব ছুটির ক্যালেন্ডার অনুযায়ী চলবে। তবে সনাতন ধর্মাবলম্বীরা উল্লিখিত ছুটি ভোগ করবে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে সরকার ১০ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। তবে সেখানে শিল্প-কলকারখানার কথা বলা হয়নি। তাই আগামী ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পূজা চলাকালীন সারাদেশে সব পোশাক কারখানা শ্রম আইন প্রতিপালন করে স্ব স্ব ছুটির ক্যালেন্ডার অনুযায়ী চলবে। তবে পূজা চলাকালীন দেশব্যাপী সব পোশাক কারখানায় সনাতন ধর্মাবলম্বীরা উল্লিখিত ছুটি ভোগ করবে বলে জানিয়েছে বিজিএমইএ।

 এর আগে, গত ৮ অক্টোবর নির্বাহী আদেশে আগামী ১০ অক্টোবর দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। আর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকার দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করলো। সাধারণ ছুটিকালীন সময়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

 তবে জরুরি পরিষেবা যেমন: বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্টরাও ছুটির আওতার বাইরে থাকবে। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির আওতাবহির্ভূত থাকবে।

আরো পড়ুন: দুর্গাপূজায় নিরাপত্তা শঙ্কা নেই, তবুও আমরা সতর্ক: আইজিপি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App