×

অর্থনীতি

ডলার-বিটকয়েনের দাম বাড়লো, কমলো স্বর্ণ ও তেলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম

ডলার-বিটকয়েনের দাম বাড়লো, কমলো স্বর্ণ ও তেলের

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই জয়ের খবরে বিশ্ববাজারে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। ডলার ও বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে স্বর্ণ ও অপরিশোধিত তেলের দাম কমে গেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৬ নভেম্বর) প্রতি আউন্স সোনার দাম দেড় শতাংশ কমে ২৭০৩.৯৩ ডলারে দাঁড়িয়েছে, যা গত সপ্তাহে ২৭৯০.১৫ ডলারে পৌঁছেছিল। অপরিশোধিত তেলের দামও কমে ১.১৭ ডলার, অর্থাৎ ৭০.৮২ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ট্রাম্পের জয়ের ফলে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে। বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে ডলার প্রায় ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাউন্ড, ইউরো, ও জাপানের ইয়েনের তুলনায় ডলার এই বৃদ্ধিতে উল্লম্ফন করেছে। এছাড়া বিটকয়েনের দামও বেড়ে ৭৫,৩৭১.৬৯ ডলারে পৌঁছেছে, যা একটি নতুন রেকর্ড।

নির্বাচনের ফলাফল নিয়ে বিশ্বব্যাপী বাজারে আশাবাদী মনোভাব দেখা গেছে। শেয়ারবাজারে উত্থান দেখা গেছে, বিশেষত জাপান ও অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, "বিশ্ববাজারে কিছু ওঠানামা দেখা যাচ্ছে, বিশেষত মার্কিন ডলার এবং চীনা স্টকগুলোর মধ্যে।"

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App