×

অর্থনীতি

ঢাকা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিলো বিএসইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১১:০৪ পিএম

ঢাকা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিলো বিএসইসি

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক পিএলসি বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। এটি ছেড়ে বাজার থেকে ৪০০ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে ৯৩২ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আন-সিকিউরড, নন-কনভার্টিবল, ফ্লোটিং রেট ফুললি রিডিমেবল ৪র্থ সাব-অর্ডিনেট এ বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে ব্যাংকটি। আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি স্টক অল্টার্নেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

আগামী দিনে ফল হবে বাংলাদেশের শক্তিশালী রফতানি পণ্য

কৃষিমন্ত্রী আগামী দিনে ফল হবে বাংলাদেশের শক্তিশালী রফতানি পণ্য

এসি চালানোর আদর্শ তাপমাত্রা কত?

এসি চালানোর আদর্শ তাপমাত্রা কত?

ইউটিউব থেকে ঘরে বসে আয় করবেন যে কৌশলে

ইউটিউব থেকে ঘরে বসে আয় করবেন যে কৌশলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App