×

শিক্ষা

পানছড়িতে মা-ছেলে ও মা-মেয়ের এইচএসসি পাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৪ পিএম

পানছড়িতে মা-ছেলে ও মা-মেয়ের এইচএসসি পাশ

ছবি: ভোরের কাগজ

পানছড়িতে মা-ছেলে ও মা-মেয়ের এইচএসসি পাশ

খাগড়াছড়ির পানছড়িতে এইচএসসি পরীক্ষায় একসঙ্গে মা-ছেলে ও মা-মেয়ে পাস করেছেন।

ছেলে সুমেন চাকমার সঙ্গে এবার এইচএসসি পাস করেছেন মা মানেক পুতি চাকমা। তিনি পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের রত্নসেন পাড়ার সুলেন্দু বিকাশ চাকমার স্ত্রী। মানেক পুতি চাকমা দীঘিনালা সরকারি কলেজের আওতাধীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩.৬৭ পেয়েছেন। তার ছেলে সুমেন চাকমা পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৩৩ পেয়ে পাস করেছেন।

পুতি চাকমার ছেলে সুমেন জানায়, মায়ের লেখাপড়ার আগ্রহ তাকে উৎসাহিত করে। মা সামনে ডিগ্রী অর্জন করবে এটাই তার প্রত্যাশা

পানছড়ি সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় পাস করেছেন মা ও মেয়ে। মা রাবিয়া আক্তার খাগড়াছড়ি সরকারি কলেজের আওতাধীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জিপিএ-৩.৮৯ পেয়েছেন। তার মেয়ে ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৪.০০ পেয়ে পাস করেছেন।

রাবিয়া আক্তার ইসলামপুর এলাকার মো. ইকবাল হোসেনের স্ত্রী। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাড়াকেন্দ্রে শিক্ষকতার পাশাপাশি টিউশনি করেন। রাবিয়া বলেন, যত দূর সম্ভব তিনি পড়াশোনা চালিয়ে যেতে চান।

শিক্ষতকার পাশাপাশি টিউশনি নিয়ে ব্যস্ত থাকা রাবিয়া ভবিষ্যতে উচ্চতর ডিগ্রী গ্রহণের ব্যাপারে আশাবাদী বলে জানায়। মেয়ের ফলাফলে মা-বাবা দু'জনেই খুশি। মা-ছেলে ও মা-মেয়ের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App