×

শিক্ষা

এসএসসির ফল, কোন বোর্ডে পাসের হার কত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ১২:০১ পিএম

এসএসসির ফল, কোন বোর্ডে পাসের হার কত
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। এবার পাসের হার কমেছে ৭ দশমিক ০৫ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৬ হাজার ২৪ জন। গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। শুক্রবার (২৮ জুলাই) সকালে গণভবনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকাশিত ফলাফলে বিশ্লেষণে দেখা যায়,  ঢাকা বোর্ডে পাসের হার  ৭৭ দশমিক ৫৫, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২, বরিশালে বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৪৯, রাজশাহী বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯, যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪, সিলেটে ৭৬ দশমিক ০৬ শতাংশ। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ এবং মাদরারা শিক্ষা বোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App