×

শিক্ষা

রংপুরে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী কে এই আবু সাঈদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৫:০১ পিএম

রংপুরে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী কে এই আবু সাঈদ

কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদ। ছবি: ফেসবুক

কোটা আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের নাম আবু সাঈদ। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে পক্ষের সংঘর্ষে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে নিহত শিক্ষার্থী কোন পক্ষের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বেরোবির বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ।

তিনি বলেন, আবু সাঈদ কোটা আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলনে বেরোবি ক্যাম্পাসের সমন্বয়কদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। বর্তমানে শিক্ষার্থীরা তার মরদেহ হাসপাতাল থেকে ক্যাম্পাসের দিকে নিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন: কোটা আন্দোলনে এক শিক্ষার্থী নিহত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইউনুস আলী বলেন, ‘এক শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আমি ওই শিক্ষার্থীর মরদেহ দেখিনি। তবে জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে রাবার বুলেটের ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

এ ছাড়া আহত অবস্থায় আরো ১৫ জন হাসপাতালে এসেছেন বলেও জানান তিনি।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App