×

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মো. মাহবুবর রহমান

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মো. মাহবুবর রহমান

ড. মো. মাহবুবর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. মাহবুবর রহমান । তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশ এর মাধ্যমে এ তথ্য জানানো হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট সাবেক প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এতে প্রক্টর ও সহকারী প্রক্টরের পদ শূন্য হয়।

অফিস আদেশে বলা হয়ে, ৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত প্রফেসর ড. মো. মাহবুবর রহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হলো। 

আরো পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

মাহবুবর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে স্নাতক এবং ২০০০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে, তিনি ফ্রান্সের ক্লদ বার্নার্ড ইউনিভার্সিটি লিয়ন ১ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। অন্যদিকে ২০০৪ সালে রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করার মাধ্যমে তিনি রাবিতে শিক্ষাগত ক্যারিয়ার শুরু করে এবং ২০১৭ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App