×

বিনোদন

এবার একই ছবিতে আমির-রণবীর!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২২, ১২:১৪ পিএম

এবার একই ছবিতে আমির-রণবীর!

আমির-রণবীর

এবার একই ছবিতে আমির-রণবীর!

পিকে ছবির শেষ দৃশ্যে কিছুক্ষণের জন্য একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তারা। কিন্তু তাতে বহু দর্শকেরই মন ভরেনি। তাদের জন্য সুখবর, এবার হয়ত একটা পূর্ণাঙ্গ সিনেমাতে একসঙ্গে দেখা যাবে আমির খান এবং রণবীর কাপুরকে।

বলিউডের এক সুত্রে জানা গেছে, ইতিমধ্যে দুই অভিনেতার কথা মাথায় রেখে একটি চিত্রনাট্যের কাজ শুরু করেছেন এক বাঙালি পরিচালক। দুই অভিনেতার সঙ্গে ছবির গল্প নিয়ে আলোচনা করেছেন তিনি। আমির খান এবং রণবীর কাপুর দু'জনেরই গল্পটা বেশ পছন্দ হয়েছে। বিগ বাজেটের ওই ছবিটি প্রযোজনা করতে পারে আমির খানের প্রডাকশন হাউস।

ছবিটি পরিচালনা করতে পারেন অনুরাগ বসু। রণবীরের সঙ্গে ইতোমধ্যে 'জাগ্গা জাসুস', 'বরফি'র মতো ছবিতে কাজ করেছেন অনুরাগ। তবে আমিরের সঙ্গে এখনও কোনও ছবি করেননি তিনি। সুত্র : জি২৪ ঘণ্টার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App