×

বিনোদন

জনসংখ্যার ভয়ে ১০ বছরেও সন্তান নেননি রাম চরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১১:৪০ এএম

জনসংখ্যার ভয়ে ১০ বছরেও সন্তান নেননি রাম চরণ

রাম চরণ

জনসংখ্যার ভয়ে ১০ বছরেও সন্তান নেননি রাম চরণ

রাম চরণ ও উপাসনা কামিনেনি

ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়ে আলোচনায় তেলেগু সুপারস্টার রাম চরণ। রাম চরণের ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্তদের কৌতুহলের শেষ নেই। ২০১২ সালে বান্ধবী উপাসনা কামিনেনি কোনিদেলারকে বিয়ে করেন রাম। উপাসনাকে নিয়ে দশ বছরের সংসার রামের। তবে দশ বছরেও সন্তান নেননি তারা। এ নিয়ে তার ভক্তদেরও কৌতূহলের শেষ নেই। কবে বাবা হবেন এই সুপারস্টার? কিছুদিন আগে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন রাম চরণের স্ত্রী উপাসনা। তারকাদের প্রেম-বিয়ে-বিচ্ছেদ সংক্রান্ত ওয়েবসাইট বলিউড শাদিস ডটকম এক প্রতিবেদন জানায়, সম্প্রতি এক অনুষ্ঠানে উপাসনা বলেছেন, এই মুহূর্তে সন্তান নেওয়ার কোনও পরিকল্পনাই নেই তাদের। ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা ভেবেই যে এই সিদ্ধান্ত। এর আগেও এই প্রসঙ্গে রাম চরণ জানিয়েছিলেন, সিনেমাই আমার ভালবাসা। সিনেমায় মনোযোগ দিতে এই মুহূর্তে সন্তান নিতে প্রস্তুত নই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App