×

বিনোদন

বিবারের ভারত সফর বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৪ এএম

বিবারের ভারত সফর বাতিল

জাস্টিন বিবার

বিবারের ভারত সফর বাতিল

বিশ্বখ্যাত সংগীতশিল্পী জাস্টিন বিবার ভারত সফর বাতিল করেছেন। ‘ক্লান্তির’ কারণে এই সফর স্থগিত করেছেন জনপ্রিয় এই তারকা। আগামী ১৮ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পারফর্ম করার কথা ছিল তার। স¤প্রতি ‘রামসে হান্ট সিনড্রোম’ রোগ থেকে সুস্থ হয়ে ফিরেছেন বিবার। এর পরেই তিনি ইউরোপ এবং ব্রাজিলে ছয়টি লাইভ শো করেছেন। এরই ধারাবাহিকতায় ভারত সফরের জন্য সময় নির্ধারণ করা ছিল। তবে এখন তিনি বলছেন, স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করতে চান। ‘বিশ্রাম’ করতে চান এবং ভালো হতে চান। ভারতের কনসার্ট বাতিলের খবর জানিয়ে গতকাল ৭ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করেছেন বিবার। নোটে লেখা, ‘এই বছরের শুরুতে, আমি ‘রামসে হান্ট সিনড্রোম’র সঙ্গে আমার যুদ্ধের বিষয়ে জনসমক্ষে বলেছিলাম। আমার মুখ আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল। এই অসুস্থতার ফলে আমি জাস্টিস ট্যুরের উত্তর আমেরিকার সফরটি সম্পূর্ণ করতে পারিনি। তবে উপযুক্ত বিশ্রাম এবং ডাক্তার, পরিবার ও আমার দলের সঙ্গে পরামর্শ করার পর সফর চালিয়ে যাওয়ার প্রচেষ্টায় ইউরোপে গিয়েছিলাম। ছয়টি লাইভ শো করেছি, কিন্তু এটি আমার ওপর প্রভাব ফেলেছে। গত সপ্তাহের শেষেই আমি রক ইন রিওতে পারফর্ম করেছি এবং আমি ব্রাজিলে আমার সর্বোচ্চটা দিয়েছি।মঞ্চ থেকে নামার পর, ক্লান্তি আমাকে ছাড়িয়ে গেছে এবং আমি বুঝতে পেরেছি যে আমার স্বাস্থ্যকে এখনই অগ্রাধিকার দেওয়া দরকার। তাই আমি সফর থেকে বিরতি নিতে যাচ্ছি। আমার বিশ্রাম ও ভালো হওয়ার জন্য সময় দরকার।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App