×

বিনোদন

লাইফ সাপোর্টে অভিনেতা মাসুম আজিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০২:৪১ পিএম

লাইফ সাপোর্টে অভিনেতা মাসুম আজিজ

মাসুম আজিজ। ছবি: সংগৃহীত

লাইফ সাপোর্টে অভিনেতা মাসুম আজিজ

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ হাসপাতালে ভর্তি আছেন। তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। কয়েক বছর ধরে ক্যানসার ও হৃদ্‌রোগে ভুগছেন এ অভিনয়শিল্পী।

গত সপ্তাহে পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়। তার সহধর্মিণী সাবিহা জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হৃদরোগে তিনি আগে থেকেই আক্রান্ত। তবে এবার অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। আজ অবস্থার আরও অবনতি হয়েছে। তাই লাইফ সাপোর্টে দেয়া হয়েছে মাসুম আজিজকে। সবাই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।

মাসুম আজিজ অভিনেতা ছাড়াও চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবে পরিচিত। ঘানি চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এ অভিনেতা। ২০২২ সালে পেয়েছেন একুশে পদক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App