×

বিনোদন

মা হলেন আলিয়া ভাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ০১:৪৯ পিএম

মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মুম্বাইয়ের হাসপাতালে সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ এইচএন রিলিায়ান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কাপুর। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে। তারপর প্রসববেদনা উঠলে প্রাকৃতিক নিয়মে কন্যা সন্তানের জন্ম দেন ২৯ বছরের আলিয়া।

চলতি বছরের এপ্রিলে বিয়ের পিঁড়িতে আলিয়া-রণবীর জুটি। গত জুনে মা হবার ঘোষণা দেন আলিয়া ভাট। আলট্রাসনোগ্রাফি করার সময়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই ঘোষণা দেন তিনি। এর ঠিক পাঁচ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান।

আলিয়া হাসপাতালে পৌঁছানোর পরে একে একে রওনা দিয়েছিলেন কাপুর ও ভাট পরিবারের বাকি সদস্য‌রা। আলিয়া নরম্যাল ডেলিভারি চাওয়ায় প্রতীক্ষার প্রহর আরও দীর্ঘ হয়েছে। অবশেষে বিলাসহুল হাসপাতালের লেবার রুমে নবজাতকের কান্না শোনা গেল। কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App