×

বিনোদন

আসছে ‘ক্যাপ্টেন কামাল’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৯:৩৬ এএম

আসছে ‘ক্যাপ্টেন কামাল’

ছবি: সংগৃহীত

আসছে ‘ক্যাপ্টেন কামাল’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, যিনি পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের প্রথম শিকার, সেই মানুষটির জীবনের শেষ দিনগুলো কেমন ছিল তা তুলে ধরা হচ্ছে ‘ক্যাপ্টেন কামাল’ নামে এক কাহিনীচিত্রে।

সহিদ রহমানের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে ‘ক্যাপ্টেন কামাল’কে পর্দা আনছেন চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি। ৫২ মিনিটের ওই কাহিনীচিত্রে শেখ কামালের চরিত্রে দেখা যাবে তানজিম ইমরানকে।

আর তার স্ত্রী সুলতানা কামালের চরিত্রে থাকছেন অভিনেত্রী তাহমিনা অথৈ। ‘ফ্রেম ফ্যাক্টরি’র প্রযোজনায় এ সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মীজানসহ আরো কয়েকজন। সম্প্রতি ঘরোয়া আয়োজনে চলচ্চিত্রটির পোস্টার উন্মোচন ও নির্মাতা-শিল্পীদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।

নির্মাণ শেষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ‘ক্যাপ্টেন কামাল’ প্রচার হবে বলে এর কাহিনীকার সহিদ রহমান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App