×

বিনোদন

শুটিং সেটে আহত রোহিত শেঠি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১১:২৬ এএম

শুটিং সেটে আহত রোহিত শেঠি

রোহিত শেঠি

শুটিং সেটে আহত রোহিত শেঠি
শুটিং সেটে আহত রোহিত শেঠি

বলিউডের প্রযোজক ও নির্মাতা রোহিত শেঠি শুটিংয়ের সময় আহত হয়েছেন। ইন্ডিয়ান পুলিশ ফোর্স’র শুটিং চলাকালীন হাতে চোট লাগে তার। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ নির্মাতাকে।

রোহিত শেঠির টিমের পক্ষ থেকে জানায়, শনিবার শুটিংয়ের মাঝে হাতে আঘাত পান তিনি। একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। খবর ইন্ডিয়া টুডের।

রোহিত শেঠি রামোজি ফিল্ম সিটিতে শুটিং করছিলেন। তার আগামী ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্সের কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয় ও শিল্পা শেঠিকে। ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। কিছুদিন আগেই তার দিল্লিতে দৃশ্য ধারণ শেষ করেন।

এই সিরিজের মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক করতে যাচ্ছেন সিদ্ধার্থ। অন্যদিকে রোহিতের কপ সিরিজে প্রথম নারী অফিসার হতে চলেছেন শিল্পা শেঠি। এই সিরিজের শুট করতে গিয়েই কিছুদিন আগে পা ভেঙেছিলেন শিল্পা শেঠি। এবার আহত হলেন পরিচালক নিজেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App